রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক জোট আরও শক্তিশালী, কিমের সঙ্গে বৈঠকে নতুন পরিকল্পনা

 

রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক জোট আরও শক্তিশালী, কিমের সঙ্গে বৈঠকে নতুন পরিকল্পনা

উত্তর কোরিয়ার নেতা Kim Jong-un–এর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Andrey Belousov। রোববার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সামরিক সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। এ সময় বেলৌসভ বলেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সামরিক সহযোগিতার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত রাশিয়া-উত্তর কোরিয়া সামরিক সহযোগিতা পরিকল্পনায় চলতি বছরই সই করার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

বেলৌসভ বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বর্তমানে “নজিরবিহীন উচ্চতায়” পৌঁছেছে। চলতি বছরও বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী No Gwang-chol–এর সঙ্গেও আলোচনা করেন বেলৌসভ। পরে দুই দেশের কর্মকর্তারা একটি পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ইউক্রেনীয় হামলা থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনর্দখলের অভিযানে অংশ নেওয়া কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) সদস্যদের রুশ ‘অর্ডার অব কারেজ’ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে বেলৌসভ বলেন, এসব সেনা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। তাদের সাহস ও দৃঢ়তা রাশিয়ার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে, কেপিএ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো গওয়াং-চল।

Previous Post Next Post
Advertisement