আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই | Ashugonj News | Titas Tribune News



আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

তিতাস ট্রিবিউন রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তরা অটোরিকশা গ্যারেজের মালিক বিল্লাল মিয়া (৬০) কে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে।  


সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার রাস্তার পাশে বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।  


বিল্লাল মিয়ার বড় ভাই রহমত উল্লাহ জানান, রোববার বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে তাকে বিভিন্ন স্থানে দেখা গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।”  

Previous Post Next Post
Advertisement